রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, হতাশ নায়ক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এক সময়ের পর্দা কাপাঁনো নায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক পরিচালক।
হারুনুর রশীদের দাবি, তিনি অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে রংপুর কেমিক্যাল লিমিটেডের থেকে বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন।
কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন বলে অভিযোগ। যার ফলে রংপুর কেমিক্যাল লিমিটেড প্রতিষ্ঠানের থেকে অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।
এমন অবস্থায় পরিচালক সমিতিতে আর্জি জানিয়ে ওই নির্মাতা বলেন, 'আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, জাতীয় বেঈমান চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ কাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি।
এ ব্যাপারে জানতে রিয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি