রিসেপশনের ঝলমলে আলোয় দীপিকা-রণবীর

বাংলাপ্রেস ডেস্ক : বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত জুটি দীপিকা-রণবীর। ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে সারেন তাঁরা। বিয়ের পরে দেশে ফিরে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেন এই দম্পতি। বেঙ্গালুরুর লীলা প্যালেসে রিসেপশনের জন্য হাজির হন এই জুটি। রাজকীয় লুকে ধরা দিলেন দু'জনে।
তাঁদের বিয়েতে ছবি তোলার সুযোগ হয়নি কোনওভাবেই। নিরাপত্তার বেড়াজাল টপকে দীপ-বীরকে ক্য়ামেরাবন্দী করা ছিল রীতিমতো অসম্ভব। কিন্তু, রিসেপশনে সেই গণ্ডি না থাকায় চিত্রগ্রাহকদের মনের মতো করেই লেন্সবন্দী হলেন দীপিকা-রণবীর। মায়ের দেওয়া সোনালি কাঞ্জিভরম ও মানানসই গয়নায় রানি পদ্মাবতীর মতোই লাগছিলেন অভিনেত্রী।
অপরদিকে, রোহিত বালের ডিজাইনার শেরওয়ানিতে সেজেছিলেন বাজিরাও। সোশাল মিডিয়ায় এই রিসেপশনের ছবিও শেয়ার করেছেন তাঁরা। এই গালা রিসেপশনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ব্যবসায়ী কিরণ মজুমদার শা, সুধা মূর্তি, ব্লগার অনুজা পান্ডে, প্রাক্তন ব্যাটমিন্টন খেলোয়ার পুলেল্লা গোপীচাঁদ, পি ভি সিন্ধু ও অনিল কুম্বলে। ২৮ নভেম্বর মুম্বাইয়ের গ্র্য়ান্ড হায়াতে আরও একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে তাঁদের পক্ষ থেকে থেকে।
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি