৪ মে ২০২৬

রিপন মিয়াকে নিয়ে গণমাধ্যমের শিরোনামের কড়া সমালোচনায় চমক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম
রিপন মিয়াকে নিয়ে গণমাধ্যমের শিরোনামের কড়া সমালোচনায় চমক

বাংলাপ্রেস ডেস্ক:   সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার তাকে নিয়ে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

 

সে পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কত খারাপ কিংবা কত ভালো, সেটি নিয়ে তো সবাই কথা বলছি, কিন্তু মুদ্রার অপর পিঠ কি দেখছি আমরা? তার বাবা-মা একবারও তার সন্তানের সম্মানের কথা ভাবলেন না।

তিনি বলেন, ডিয়ার চাকচিক্য মোবাইলে যতটা দেখা যায়, আসল জীবনে ততটা নাও হতে পারে। রিপন মিয়ার স্পনসর্ড ঘোরাফেরা দেখে তাকে অঢেল সম্পদশালী মনে করার কোনো কারণই নেই।

অভিনেত্রী বলেন, নিজের বাবা-মা, নিজের ছেলের সামান্য উন্নতিতে খুশি হতে পারছেন না, তাহলে কীভাবে আশা করি— আমাদের সমাজ, আশপাশের মানুষ, আমাদের সফলতায় বা অর্জনে আনন্দে আটখানা হয়ে যাবে?

ওই মহান সাংবাদিকগণ, যারা মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা তথা পুরো শরীর গলিয়ে মানুষকে টেনেহেঁচড়ে নিচে নামায় সামান্য কিছু পয়সার জন্য, তাদের কীভাবে দেখছেন আপনারা? আরেকটি বিষয়— রিপন মিয়া তো তার সব ভিডিওতে নিজেই দাবি করে সে গরিব। তাই 'গরিব বলে বাবা-মাকে পরিচয় দিচ্ছেন না'— এ শিরোনামটা ব্যবহার না করলেও পারতেন, দোষারোপগুলো আরও ক্রিয়েটিভ হতে পারত।

প্রকৃতি আমাদের বরাবরই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়— আমরা কতটা হিংস্র, কতটা ইনসিকিউর, কতটা হিংসুটে, কতটা লোভী, কতটা একা, কতটা অসহায়। যাই হোক, সব কথার শেষ কথা— সব দোষ রিপন মিয়ার। 


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি