২১ জুন ২০২৬

২২০ মিলিয়ন ডলারের বিজ্ঞাপন বিতর্ক

রিপাবলিকানদের প্রশ্নের মুখে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নোয়েম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম
রিপাবলিকানদের প্রশ্নের মুখে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নোয়েম

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম

আবু সাবেত: হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম মঙ্গলবার সিনেটের এক শুনানিতে নিজ দলেরই সদস্য সিনেটর জন কেনেডির (রিপাবলিকান-লুইজিয়ানা) সমালোচনার মুখে পড়েন। কেনেডি অভিযোগ করেন, ২০০ মিলিয়ন ডলারের বেশি ব্যয়ে পরিচালিত একটি বিজ্ঞাপন প্রচারণা মূলত 'আপনার নিজের নাম পরিচিতি বাড়াতে কার্যকর হয়েছে।'
গত ফেব্রুয়ারিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) একটি বিজ্ঞাপন প্রচারণার ঘোষণা দেয়, যেখানে নোয়েমকে অভিবাসীদের উদ্দেশে বলতে দেখা যায়—অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকলে দেশে ফিরে যান, নইলে বহিষ্কারের মুখে পড়তে হবে। প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া এড়িয়ে একটি প্রতিষ্ঠানকে চুক্তি দেওয়া হয়, যার সঙ্গে নোয়েম ও তার সাবেক মুখপাত্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
মঙ্গলবারের শুনানিতে কেনেডির এই সমালোচনা ছিল ব্যতিক্রমী, কারণ তিনি প্রেসিডেন্টের দলভুক্ত হয়েও একজন মন্ত্রিসভার সদস্যের ব্যয়ের বিষয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। কেনেডির দাবি, বিজ্ঞাপনটি ট্রাম্প প্রশাসনের নীতির প্রচারের চেয়ে নোয়েমের ব্যক্তিগত প্রচারের জন্য বেশি করা হয়েছে এবং এতে প্রেসিডেন্ট 'বিব্রতকর পরিস্থিতিতে' পড়তে পারেন।
কেনেডি প্রশ্ন করেন, 'আপনি দেশজুড়ে ২২০ মিলিয়ন ডলার ব্যয়ে যে টিভি বিজ্ঞাপন চালিয়েছেন, যেখানে আপনাকে প্রধানভাবে দেখানো হয়েছে এটি কি প্রেসিডেন্ট আগে থেকে অনুমোদন করেছিলেন?'
নোয়েম জানান, গত বছর কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সীমান্ত সুরক্ষার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন তৈরি করতে বলেছিলেন।
তিনি বলেন, তিনি বলেছিলেন, ‘আমি চাই প্রথম বিজ্ঞাপনে তুমি আমাকে ধন্যবাদ দাও সীমান্ত বন্ধ করার জন্য।’ আমি বলেছিলাম, ‘জি স্যার, আমি আপনাকে ধন্যবাদ জানাব।’
কেনেডি জবাবে বলেন, 'আমি বলছি না আপনি মিথ্যা বলছেন। কিন্তু প্রেসিডেন্টকে আমি যেমন জানি, তাতে আমার বিশ্বাস করা কঠিন যে আপনি তাকে বললেন—‘মিস্টার প্রেসিডেন্ট, আমি ২২০ মিলিয়ন ডলার ব্যয়ে এই বিজ্ঞাপন চালাব’ আর তিনি তাতে রাজি হলেন।'
তিনি আরও বলেন, বাজেট দপ্তর (ওএমবি)-এর প্রধান রাস ভটও এমন ব্যয়ে সম্মতি দিতেন বলে তার মনে হয় না। কেনেডির দাবি, চুক্তিটি প্রতিযোগিতামূলকভাবে আহ্বান করা হয়নি এবং নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর একটি চুক্তি পাওয়ার মাত্র ১১ দিন আগে গঠিত হয়েছিল।
ডিএইচএস তখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল, যার ফলে প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া এড়িয়ে যাওয়া সম্ভব হয়। 'দ্য স্ট্র্যাটেজি গ্রুপ' নামে একটি প্রতিষ্ঠান, যা নোয়েমের ২০২২ সালের গভর্নর নির্বাচন প্রচারণার সঙ্গে যুক্ত ছিল, এই প্রক্রিয়ায় ভূমিকা রাখে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর সঙ্গে ডিএইচএসের সাবেক মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। এছাড়া ডিএইচএসের উপদেষ্টা কোরি লেওয়ানডস্কিও অতীতে এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।
নোয়েম শুনানিতে বলেন, 'প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছিলেন দেশজুড়ে এবং অন্যান্য দেশে বার্তা পৌঁছে দিতে—যেখান থেকে আমরা অবৈধ অনুপ্রবেশ দেখেছি—যাতে তারা জানে, অবৈধভাবে থাকলে তাদের চলে যেতে হবে, নইলে আটক ও বহিষ্কার করা হবে। এই প্রচারণা অত্যন্ত কার্যকর হয়েছে।'
এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কেনেডি মন্তব্য করেন, বিজ্ঞাপনটি মূলত নোয়েমের ব্যক্তিগত পরিচিতি বাড়াতে কার্যকর হয়েছে।
শুনানি শেষে কেনেডি বলেন, আমরা যখন প্রতিটি পয়সার জন্য লড়াই করছি, তখন করদাতাদের এক-চতুর্থাংশ বিলিয়ন ডলার ব্যয় আমাকে উদ্বিগ্ন করে। আমি ম্যাডাম সেক্রেটারির সঙ্গে একমত হতে পারছি না।
নোয়েম দাবি করেন, চুক্তি প্রক্রিয়া ডিএইচএসের অন্যান্য কর্মকর্তারা তদারকি করেছেন এবং সব নিয়ম অনুসরণ করা হয়েছে।
তিনি বলেন, 'ঠিকাদার নির্বাচন করার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।'

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি