৭ মে ২০২৬

রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতে হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতে হিরো আলম
বাংলাপ্রেস ডেস্ক: ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ‘অশিক্ষিত’ বলে গালিগালাজ করার অভিযোগ তুলে ডিবি কার্যালয়ে অভিযোগ করার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে আদালতে যাবেন বলে জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এই বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করব। রবিবার (৬ আগস্ট) দুপুর সোয়া ২টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। গত ১৮ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে হিরো আলমকে নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডিবি প্রধানের সঙ্গে দেখা করতে আসেন তিনি। সাক্ষাৎ শেষে হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। কোনো রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারে না। আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে, কোনো পাগলকে নির্বাচন করতে দেয়নি। তিনি বলেন, আমি অশিক্ষিত। কিন্তু তার দলের নেত্রী কিন্তু এইট পাস। অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছে। হিরো আলম বলেন, সবাই মনে করে আমি বিএনপির লোক। বিএনপির লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে। তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকেই নিচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলে। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে। তিনি বলেন, আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এই বিষয়ে কোনো মামলা করা যায় না। তাই কোর্টে যাব মামলা করার জন্য। আমি এখনই যাবো। কোনো সম্মানিত লোক কাউকে পাগল ছাগল বলে অপমান করতে পারে না। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি