৬ মে ২০২৬

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২ মার্চ) ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় এদিন চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিলো। আদালত পুলিশের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করে চার জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন- শাহিন, দেলোয়ার ও রানা। মামলায় চার্জশিটভুক্ত মোট ৮ আসামির মধ্যে অন্য চার জন জামিনে আছেন। জামিনে থাকা এই চার জন হলেন- আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল জানান, ২০১৯ সালে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটি দায়ের করা হয়েছিল। পুলিশ দুই চার্জশিট দাখিল করে। চার্জশিট গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি