৪ মে ২০২৬

রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আজ সোমবার এই আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের মার্চ মাসে শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আজ আমলে নিয়েছেন আদালত। এই মামলায় পলাতক আসামি বিএনপি নেতা রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রিজভী ও দুলু ছাড়া বাকি চারজনের নাম জানা যায়নি।

আগামী ১২ ডিসেম্বর আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় অভিযোগপত্রভুক্ত মোট আসামির সংখ্যা ১৮। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। আজ শুনানির সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি