৮ আগস্ট ২০২৬

রিজার্ভ বৃদ্ধিতে নতুন আশার আলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৩৭ পিএম
রিজার্ভ বৃদ্ধিতে নতুন আশার আলো

বাংলাপ্রেস ডেস্ক:   বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশের অর্থনীতির জন্য স্বস্তির ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩২৮ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, অল্প কয়েক দিনের ব্যবধানেই রিজার্ভে দৃশ্যমান বৃদ্ধি ঘটেছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই রিজার্ভে নতুন করে অর্থ যুক্ত হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর নির্ধারিত বিপিএম-৬ (BPM-6) পদ্ধতি অনুযায়ী হিসাব করলেও রিজার্ভের অবস্থান শক্তিশালী রয়েছে। ৩ মার্চ পর্যন্ত এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৮০ দশমিক ৯৫ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ সাধারণত আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে যে অর্থ অবশিষ্ট থাকে, সেটিই নিট রিজার্ভ। গত ২৫ ফেব্রুয়ারি বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার, যা বর্তমানে বেড়ে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি