রেমিট্যান্সে সুবাতাস, ১৯ দিনে এলো ২৭ হাজার ৪৫০ কোটি টাকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চলতি মাসের (মার্চ) প্রথম ১৯ দিনে প্রবাসীরা ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা দরে যার পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ১৯ দিনে দেশে যে রেমিট্যান্স এসেছে তা গত বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ২০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, প্রবাসীদের পাঠানো ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্সের মধ্যে ১৯ মার্চ একদিনেই এসেছে ১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
এর আগে, ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচনে যতরকম প্রস্তুতি প্রয়োজন সব সম্পন্ন করেছি: সিইসি
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি