১০ মে ২০২৬

রেলের লোকজনই টিকিট কালোবাজারিতে জড়িত: রেলপথ উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রেলের লোকজনই টিকিট কালোবাজারিতে জড়িত: রেলপথ উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক:রেলের টিকিট কালোবাজারিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরাই জড়িত বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রেলের কর্মকর্তা ও কর্মচারীরাই রেলের টিকিট ব্লক করে রাখে। রেলের টিকিট নিয়ে দুর্ভোগের কারণ তারাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই কালোবাজারি বন্ধে রেলের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কালোবাজারি শিগগিরই বন্ধ করা হবে। ফাওজুল কবির খান বলেন, দেশটা সচিব এবং মন্ত্রীর জন্য হয়ে গেছে। উচ্চপস্তদ কর্মকর্তাদের মৌখিক নির্দেশে রেলের টিকিট রেখে দেয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। তিনি আরও বলেন, রেলের টিকিট কালোবাজারি বন্ধে আমারা এসব প্রথা বন্ধ করতে চাই। সাধারণ মানুষের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি