রেলের জমি থেকে উচ্ছেদ না করে ইজারা দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : রেলের জমিতে বসবাসরত বাস্তহারাদের উচ্ছেদ না করে স্বল্প মূল্যে দীর্ঘ মেয়াদী ইজারায় জমি প্রদানের সু-ব্যবস্থা করণের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন বাস্তহারা কমিটির নেতাকর্মীরা। গত ১ অক্টোবর রাতে সৈয়দপুর পৌর পরিষদ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তারেক আজিজি।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র আমজাদ হোসেন সরকার। এসময় বাস্তাহারাদের উচ্ছেদ না করে তাদের স্বল্প মূল্যে রেলের জমি ইজারা দাবীতে বক্তব্য রাখেন পৌর পরিষদের সকল কাউন্সিলররা। বক্তরা বলেন সৈয়দপুরে রেলখানা স্থাপনার কারণেই এ অঞ্চলে প্রায় সাড়ে ৮শ একর ভূ- সম্পত্তি একর করে নেন রেল কর্তৃপক্ষ। ওই সময় সিংহ ভাগ জমি রেলওয়ের প্রয়োজন না হওয়ায় স্থানীয় বাস্তহারারা ওইসব জমিতে বসবাস শুরু করেন।
প্রায় শত বছর থেকে তারা কাঁচাপাকা ঘর বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু চলতি বছরের আগষ্ট মাসের শেষের দিকে রেলের জমিতে বসবাসরতদের উচ্ছেদ করার নোটিশ ও মাইকিং করা হলে আতংকিত হয়ে পড়েন বাস্তহারারা। তারা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত দুস্ত ও অসহায় মানুষের জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছেন তা পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বিরল দৃষ্টান্ত। মিয়ানমারের ১০ লাখ নির্যাতিত রোহিঙ্গাদের এ দেশে আশ্রয় দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। একই ভাবে সৈয়দপুরের প্রকৃত বাস্তহারাদের বসবাসের জমিতে গড়া স্থাপনা উচ্ছেদ না করে রেলের অব্যবহিত জমি স্বল্পমূল্যে ইজারায় প্রদান করলে একদিকে যেমন বাস্তহারারা মাথা গুজার ঠাই পাবে অন্যদিকে বিরল সম্মানে ঘোষিত হবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে প্রধান অতিথি মেয়র আমজাদ হোসেন সরকার বলেন রেলের জমিতে বসবাসরত প্রকৃত বাস্তহারাদের নিয়েই এ কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্যিক, কৃষি, নার্সারী ও মৎস্য কাজে ব্যবহারের জন্য বা কোটি টাকা মূল্যের রেলের জমি দখল করে তা হরফ করার অধিকার দাবীতে এ কমিটি গঠন করা হয়নি। তিনি বলেন যারা সৈয়দপুর রেলের জমিতে উচ্ছেদ বন্ধে অধিকার নামকরণ দিয়ে কমিটি গঠন করেছেন তারা প্রায় প্রত্যেকেই ভূমিদস্যু। নিজেদের ভোগ দখলীয় কোটি টাকা মূল্যের রেলের জমি বাঁচাতে ভূমিহীনদের কাছে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে তারা আন্দোলন করে চলেছেন। এ আন্দোলনে যারা প্রকৃত বাস্তহারা তাদের স্বল্পমূল্যের জমি প্রদানের পাশাপাশি ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবী জানান তিনি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি