৪ মে ২০২৬

রেকর্ড গড়ার পথে এগোচ্ছেন নারাইন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৮ এএম
রেকর্ড গড়ার পথে এগোচ্ছেন নারাইন

বাংলাপ্রেস ডেস্ক:   ইতিহাস গড়ার পথে ওয়েষ্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারাইন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আর মাত্র ৮ উইকেট পেলেই দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করবেন ক্যারিবীয় এই তারকা স্পিনার। 

আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হয়ে যাবেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার।

এক যুগ আগে গায়ানা থেকে আসা সেই উষ্কখুষ্ক চুলের ‘মিস্ট্রি স্পিনার’ যখন প্রথম কেকেআরের বেগুনি-সোনালি জার্সি গায়ে চাপিয়েছিলেন, কে জানত তিনিই হয়ে উঠবেন কলকাতার ঘরের ছেলে! টানা ১৫ মৌসুম একই ফ্র্যাঞ্চাইজিতে।

আইপিএলের এই যুগে, যেখানে দল বদলানো প্রায় নিয়ম, সেখানে কেকেআরের সঙ্গে নারাইনের এ সম্পর্ক একটু আলাদা। অভিষেক মৌসুমেই ২৪ উইকেট নিয়ে কেকেআরকে এনে দিয়েছিলেন প্রথম শিরোপা।

এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, গৌতম গম্ভীর থেকে শুরু করে দীনেশ কার্তিক, এউইন মরগান, শ্রেয়াশ আইয়ার হয়ে এখন আজিঙ্কা রাহানে—অধিনায়ক বদলেছে বারবার। কিন্তু নারাইন আছেন অবিচল। ১৮৯টি ম্যাচ খেলেছেন কলকাতার হয়ে, যেখানে ক্লাবের অন্য কোনো খেলোয়াড় ১৫০-এর গণ্ডিও পেরোতে পারেননি।

এরই মধ্যে বল হাতে নিয়েছেন ১৯২টি উইকেট, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন একবার, সাতবার ৪ উইকেট। শুধু কি বল হাতে? ব্যাট হাতেও তিনি বোলারদের রাতের ঘুম হারাম করেছেন বহুবার। ১২২ ইনিংসে করেছেন ১৭৮০ রান। আছে ১টি সেঞ্চুরি আর ৭টি ফিফটিও। 

এই মৌসুমে বল হাতে আর মাত্র ৮টি উইকেট পেলেই প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন নারাইন।

আইপিএলের ইতিহাসে এর আগে মাত্র একজনই এই মাইলফলক ছুঁয়েছেন—ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল (২২১ উইকেট)। ভুবনেশ্বর কুমারও ১৯৮ উইকেট নিয়ে এই তালিকার খুব কাছে। কিন্তু কোনো বিদেশি বোলার যা করতে পারেননি, নারাইন এবার হয়তো সেটাই করে দেখাবেন।

একসময় আইপিএলে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ডোয়াইন ব্রাভো। ১৮৩ উইকেট পাওয়া ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার এবার থাকছেন কলকাতায়, তবে খেলোয়াড় হিসেবে নয়, পরামর্শক হয়ে। ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি