৫ মে ২০২৬

রেজওয়ানা চৌধুরী বন্যা করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রেজওয়ানা চৌধুরী বন্যা করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন দেশের প্রখ্যাত এ সংগীত শিল্পী।

রেজওয়ানা চৌধুরী বন্যা গণমাধ্যমকে জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো আছে। করোনা নমুনা রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে বাসাতেই আইসোলেশনে আছেন বলেও জানান তিনি।

১২ দিন আগে সংক্রমিত হওয়ার কথা জানিয়ে এ সংগীত শিল্পী জানান, আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মত তার নমুনা নেওয়া হবে পরীক্ষার জন্য। এবারে রিপোর্ট নেগেটিভ আসবে বলেও আশা প্রকাশ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও দেশে ও দেশের বাইরে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বন্যা।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি