৪ মে ২০২৬

রেজা পাহলভি ট্রাম্পকে আহ্বান জানালেন ইরানের সরকার পরিবর্তনের জন্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম
রেজা পাহলভি ট্রাম্পকে আহ্বান জানালেন ইরানের সরকার পরিবর্তনের জন্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি।

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের সরকারের ভবিষ্যৎ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে তখন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের একটি ডানপন্থি সম্মেলনে নিজেকে বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরেছেন এবং সেখানকার শ্রোতাদের কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছেন।

শনিবার (২৮ মার্চ) টেক্সাসে অনুষ্ঠিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি বক্তব্য দেন তিনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে কোনো সমঝোতায় না গিয়ে বরং সরকার পরিবর্তনের দিকে এগোনোর জন্য আহ্বান জানান। 

তিনি বলেন, ‘ভাবতে পারেন, ‘ডেথ টু আমেরিকা’ থেকে ইরান যদি ‘গড ব্লেস আমেরিকা’-তে পৌঁছে যায়?’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান করছেন। আমিও ইরানকে আবার মহান করতে চাই।’

তার এই বক্তব্যে উপস্থিত জনতা দাঁড়িয়ে করতালি দেয়।

পাহলভির এই মন্তব্য এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্র দীর্ঘ এক মাস ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এতে এ পর্যন্ত ইরানে অন্তত ১,৯৩৭ জন নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

রেজা পাহলভি এখন প্রবাসী ইরানিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত। তার সমর্থকেরা বিভিন্ন প্রতিবাদে তার ছবি এবং ইরানের বিপ্লব-পূর্ব পতাকা বহন করে থাকে।

তার বক্তৃতার সময় কিছু শ্রোতা ‘লং লিভ দ্য কিং’ স্লোগানও দেন।

তবে প্রবাসী ইরানিদের একটি অংশ যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা এবং এর ফলে ইরানের ভবিষ্যতের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, পাহলভি ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির সঙ্গে একমত হয়ে এই হামলার পক্ষে সরব অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, ‘এই শাসনব্যবস্থা পুরোপুরি সরাতে হবে।’ সূত্র: আল জাজিরা

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি