১২ আগস্ট ২০২৬

রীতি ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রীতি ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ট্রাম্প
  নোমান সাবিত: সদ্যই দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যার মেয়াদ শেষ হবে আগামী ২০২৮ সালে। যেখানে রীতি অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তিনি। তবে এবার সেই রীতিই ভেঙে দিতে চান ট্রাম্প। তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রোববার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া নিয়ে টাম্প বলেন, তিনি তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে রসিকতা করছেন না। তবে এ বিষয়ে এখনো চিন্তা করার সময় আসেনি বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে প্রার্থিতা করা সাংবিধানিকভাবে নিষিদ্ধ। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ করে নিজের কোটা পূরণ করে ফেলেছেন ট্রাম্প। যে কারণে সাংবিধানিকভাবে আর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই তার। তবে এসব সত্ত্বেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এনবিসি নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে সরাসরি কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘না, আমি মজা করছি না। আমি মজা করছি না; কিন্তু এটা নিয়ে ভাবার এখনই সময় নয়।’ তৃতীয় মেয়াদে প্রার্থিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এমন কিছু পদ্ধতি আছে, যার মাধ্যমে আপনি এটি করতে পারেন।’ তবে নির্দিষ্ট কোনো পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান তিনি। মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুসারে, একজন মার্কিন প্রেসিডেন্ট টানা বা বিরতি দিয়ে চার বছর করে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। সাংবিধানিক সংশোধনী বাতিলের প্রস্তাবের জন্য কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট এবং আইনসভায় ৫০টি মার্কিন রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন প্রয়োজন হয়। অবশ্য এই নিয়মের ব্যতয় ঘটানোর ইতিহাসও আছে। ১৭৯৬ সালে জর্জ ওয়াশিংটন দুই মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার নজির স্থাপন করেছিলেন। যেই নিয়ম ১৪০ বছরের বেশি সময় ধরে বজায় ছিল। পরবর্তীতে ১৯৪০ সালে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এই ধারা ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৫ সালে চতুর্থ মেয়াদের কয়েক মাসের মধ্যে তিনি মারা যান। এর ফলে ১৯৫১ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রার্থিতার সীমা সংশোধনের পথ প্রশস্ত হয়। ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা স্টিভ ব্যানন ১৯ মার্চ নিউজ ন্যাশনে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ট্রাম্প ২০২৮ সালে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তার বিশ্বাস। তিনি বলেন, এটি কীভাবে সম্ভব হবে, সে উপায় খুঁজছেন তিনি ও অন্যরা। অবশ্য তৃতীয় মেয়াদে নির্বাচন করতে চাওয়া নিয়ে আগ্রহের পর ডেমোক্র্যাট পার্টি ও তার নিজ দল রিপাবলিকান পার্টি থেকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে ট্রাম্পকে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি