রদ্রির অভিষেকেই বিলবাওকে হারাল বার্সেলোনা
সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: লা লিগায় নিজেদের নিখুঁত শুরু ধরে রাখল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে তারা আথলেতিক বিলবাওকে হারিয়েছে ২-০ গোলে।
৩৭ মিনিটে রাফিনিয়া ও ৮২ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সহজ জয় পায় হান্সি ফ্লিকের দল। পুরো ম্যাচে আথলেতিক একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।
লামিনে ইয়ামাল রোববার রাতের চেয়ে এদিন বেশি ধারালো ছিলেন। ম্যাচের ১৫ মিনিটে তিনি আথলেতিকের গোলরক্ষক উনাই সিমনের পরীক্ষা নেন। বার্সেলোনা বল দখলে এগিয়ে থাকলেও গোলের জন্য দরকার হয় পেদ্রির একটা দারুণ পাসের। পেদ্রির সেই পাস থেকেই রাফিনিয়া বল পেয়ে দুর্দান্তভাবে গোল করেন।
দ্বিতীয়ার্ধে সিমন বেশ কিছু দারুণ সেভ করেন। কিন্তু ৮২ মিনিটে স্পেন জাতীয় দলের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের ভুলে কিছুই করার ছিল না তার। এই ভুলের সুযোগে গোল করেন লোপেজ, যা এই মৌসুমে তার তৃতীয় গোল। এই গোলেই বার্সেলোনার ব্যবধান দ্বিগুণ হয়ে যায়।
এর আগে বুধবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ঘরের মাঠে ৪-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের অন্য গোলটি আসে জুড বেলিংহামের পাস থেকে, যা থেকে গোল করেন ভিনিসিউস জুনিয়র।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি