রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে।
বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ হরতালের তথ্য জানানো হয়েছে।
আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন।
এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর কাকরাইল মোড়ের কাছ থেকে শুরু হওয়া এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো পল্টন এলাকা। এতে বিএনপির মহাসমাবেশস্থল ফাঁকা হয়ে যায়।
এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছেন বিএনপির কর্মীরা। পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৪ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৬ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪৪ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি