
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুর রায়পুরের বেড়িবাঁধ সংলগ্ন খাল থেকে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪শে এপ্রিল) বিকেলে উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকার বেরিবাঁধ সংলগ্ন খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে সকাল থেকে দুপুর পর্যন্ত জাহাঙ্গীর সয়াবিন খেতে কাজ করেছে। এরপর বাড়ির বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি ও করেছেন। সে হাশিখুশি চেহারায় বাড়ি থেকে তিনি বের হন। বিকেলে খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত জাহাঙ্গীরের স্ত্রী নাজমা বেগম জানান., তার স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তিনি দুপুরে বাড়ি থেকে বের হয়ে এসেছেন। কেনো এমন হলো বুঝতে পারছিনা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন, ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর ঘটনা জানা যাবে। প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]