৪ মে ২০২৬

রায়হান হত্যার বিচারের দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রায়হান হত্যার বিচারের দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের এম.সি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও পুলিশি নির্যাতনের শিকার হয়ে নিহত রায়হানের হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের দাবিসহ দেশে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রস্থ সিলেট সদর থানা সমিতির উদ্যোগে গত রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর ডাইভারসিটি প্লাজায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের জানমাল ইজ্জত আব্রুর কোনো নিরাপত্তা নেই। কোনো মা জানেনা তার ছেলে জীবিত ঘরে ফিরবে কিনা। বাবা জানেনা তার মেয়ের ইজ্জত হেফাজত করতে পারবেন কিনা। বক্তারা বলেন, সিলেটে অমানবিক নির্যাতনের মাধ্যমে রায়হানকে যে হত্যা করা হয়েছে এটা কোনো স্বাধীন দেশের চিত্র হতে পারেনা। তার হত্যাকারীদেও অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার করার দাবি জানান। সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দুরুদ মিয়া রনেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মামুন আহমেদ, মাহবুবুর রহমান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহনেয়াজ কোরেশি, সহ সভাপতি মুকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক টিটো আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক এবং নিহত রায়হানের মামা ইব্রাহিম খলিল জাহেদ, প্রচার সম্পাদক রাজিব খান, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর করিম প্রমুখ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি