৬ মে ২০২৬

রায়পুরে দুঃস্থদের মাঝে নুর উদ্দিন চৌধুরী নয়নের ঈদ উপহার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রায়পুরে দুঃস্থদের মাঝে নুর উদ্দিন চৌধুরী নয়নের ঈদ উপহার বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি: ১৫ হাজার দুঃস্থ পরিবার ও দলীয় কর্মীর পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুর জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ ( রায়পুর) আসনে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। দুঃস্থ পরিবার, দলীয় নেতাকর্মী, শিক্ষক, ইমাম, পরিবহন চালক, সামাজিক সংগঠন, সাংবাদিক ও কর্মহীন মানুষের মাঝে টানা ১০ দিন ধরে ঈদ উপহার ও নগদ আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। গত ৩ মে থেকে ১২ মে পর্যন্ত-টানা ১০ দিন সদর উপজেলার ৯টি ও রায়পুর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ১৫ হাজার ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ও ইউনিয়নে বসবাসরত এসব পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানের সময় স্ব স্ব ইউপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ শুভেচ্ছা বার্তায় এডভোকেট নুর উদ্দিন চৌধুরি জেলার প্রয়াত সকল আ’লীগ নেতাকর্মীদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য ও তার মত অন্য নেতারাও যেন অসহায় মানুষের সেবায় নিয়োজিত হওয়ার আহবান জানান। এসময় পৃথক অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, পৌরসভার মেয়র ইসমাইল খোকন, নব-নির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, আ’লীগ নেতা কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ, ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার-ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগে নেতাকর্মীরা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি