৫ মে ২০২৬

রায়পুরে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রায়পুরে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে রায়পুর পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বিশিষ্টজনদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থকে এক মহাগ্রন্থ উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন মহামানব। তার জন্ম না হলে হয়তো আজও পাকিস্তানি ঔপনিবেশিক শাসকেদের হাতে আমরা পরাধীন থাকতাম। বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যামে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই বৃত্তে গাঁথা বলে উল্লেখ করেন বক্তারা। রায়পুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মাইন উদ্দিন পাঠান। পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব জামসেদ কবির বাক্কী বিল্লার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক মুজতবা আল মামুন, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম নিজাম উদ্দিন, হায়দারগঞ্জ আলীয়া মাদ্রাসার সুপার মো. আবদুল আজিজ মজুমদার ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অনেকে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি