৮ মে ২০২৬

রায়পুরে আলী আকবর হত্যা মামলার তিন আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রায়পুরে আলী আকবর হত্যা মামলার তিন আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরের রায়পুরে ২০১৮ সালের আলোচিত বৃদ্ধ আলী আকবর ক্বারীর (৭০) হত্যা মামলার পলাতক ৩ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে রায়পুর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক আজিজের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে আদালতে এসে ওই আসামীরা জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে এ নির্দেশ দেন বিচারক। আসামীরা হলো মো. জসিম উদ্দিন প্রধান আসামি, মো. জুয়েল ৪ নং আসামী এবং নুরু মিয়া বেপারী ওরুপে নুরা ৯নং আসামী।

মামলার এজহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে আসামীরা বৃদ্ধ আলী আকবর ক্বারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে নিহতের ছেলে তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যাকারী মো. জসিমকে প্রধান করে ১১ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এরমধ্যে উচ্চ আদালত থেকে ৬ আসামি জামিনে থাকলেও মোক্তার হোসেন ও মোশারফ হোসেন নামে বাকী দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

নিহতের ছেলে ইসমাইল ক্বারী জানান, আমার বাবার খুনি এখনো দুই জন পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো দাবী জানান। একই সাথে অভিযোগ করে ইসমাইল বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তহির হোসেনসহ বাকী আসামীরা বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে আসছে। তারা নিজেদের ঘরে আগুন লাগিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ ইসমাইলের। এঘটনায় গত ৪ মাস আগে রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি