৪ মে ২০২৬

রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৮ অক্টোবর ভোরে উপজেলার কাচারীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন-কাচারীকান্দি গ্রামের মৃত মলফত মিয়ার ছেলে সাদির মিয়া (২২) ও আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন-আল আমিন (২০), হক মিয়া (৪৮), দানু মিয়া (৬০), নাজমা বেগম (২৪), সামসুন্নাহার (৩৪), নাজির মিয়া (২১), মহারাজ মিয়া (২০), শুক্কুর মিয়া (৩০), রাকিব মিয়া (১৮), রমজান (১৮), মোখলেছ (১৮), জজ মিয়া (১৬) ও শহিদ মিয়াস (৪৫)।

প্রত্যক্ষদর্শীগণ জানায়, একই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মৃত ফজলু মিয়ার ছেলে শাহ আলম ওরফে ছোট শাহ আলমের সঙ্গে সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির মেম্বারের ছেলে বর্তমান ইউপি সদস্য শাহ আলম ওরফে বড় শাহ আলমের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে বৃহস্পতিবার ভোরে বড় শাহ আলমের লোকজন দেশী-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে ছোট শাহ আলমের লোকজনের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীদের গুলি ও টেটায় উভয় পক্ষের অন্তত ৪০জন গুরুতর আহত হন। এরমধ্যে ঘটনাস্থলে ছোট শাহ আলম সমর্থক হিরণ মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং সাদির মিয়াকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত রাকিব মিয়া জানান, বড় শাহ আলমের লোকজন অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা টেটা, বল্লম, বন্দুকসহ দেশী-বিদেশি অস্ত্র দিয়ে আঘাত করেন।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার বলেন, সংঘর্ষে দুইজন নিহতের সংবাদ পেয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি