৫ মে ২০২৬

রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

সুলতানা মাসুমা,লক্ষ্মীপু র প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হয়েছে। বুধবার (৯ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠান হয়। অপরদিকে-বৃহস্পতিবার দুপুরে (১০ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করবেন মেয়র ও কাউন্সিলরগন।

এসময় জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি । উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মিজানুর রহমান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা হলেন, মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, কাউন্সিলর নাজমে আরা মনি, ফেরদৌসি বেগম স্বপ্না, সামছুন্নাহার লিলি, আবু নাসের বাবু, মাহবুবুর রহমান রিজভি, মোঃ ইউসুফ হোসেন, আনোয়ার হোসেন বাহার, জাকির হোসেন নোমান, আইনুল কবির মনির, মেহেদি হাসান শিশির, আবুল হোসেন ও খায়রুল আলম রুবেল প্রধানিয়া।

এসময় কমিশনার কামরুল হাসাল জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, আজ থেকে আপনার সরকারের কমচারি। জনগনের সেবক। নাগরিক সকল অধিকার রক্ষায় শপথ নিয়েছেন। এ জন্য বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সকল সুযোগ সুবিধা দেয়া হবে।

উল্লেখ্য- গত ২৮ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচন হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কার্যক্রক্রম সাড়ে তিন মাস শপথ গ্রহন বিলম্ব হয়। ২৫ মে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর দের শপথ অনুষ্ঠান হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি