রাতের অন্ধকারে না, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে: প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অস্ত্র হাতে রাতের অন্ধকারে না, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সবসময় আমাদের লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা সরকারে আসার পর থেকে একের পর এক নির্বাচন হয়েছে। এখানে নানা ধরনের অনিয়ম দেখেছি। যখনই আমরা সুযোগ পেয়েছি সেগুলো সংশোধন করে জনগণের ভোটের অধিকার যাতে নিশ্চিত হয়, তার ব্যবস্থা করেছি। নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন পর্যন্ত করে দিলাম। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে।
ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এই স্লোগান দিয়ে আমরা মানুষকে তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করি এবং ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বাদ দিয়ে যারা ক্ষমতায় ছিল, তারা শ্রমিকদের জন্য কি করেছে, যা করেছে আওয়ামী লীগ সরকার করেছে।
তিনি বলেন, নির্বাচন করতে দেবে না বলে আগেও আগুন দিয়েছে, এখনো দিচ্ছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি এতো দিন যা করেছে সেজন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসুক। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। সিডিউল হয়েছে আসেন, নির্বাচন করেন।’
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হরতাল–অবরোধের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন করতে পারবে না। তারা সাজাপ্রাপ্ত আসামী। এজন্যই নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি। যারা অগ্নি সন্ত্রাসের স্বীকার তারা বিএনপিকে অভিশাপ দিচ্ছে। যারা মানুষকে হত্যা করে তাদের কেন মানুষ ভোট দেবে? কেন আস্থা রাখবে?’
শেখ হাসিনা বলেন, তারা ঘাতক ও ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত। নির্বাচন জনগনের অধিকার। সাহস থাকলে এসে নির্বাচন করতে হবে। এদের সম্পর্ক দেশবাসীকে সচেতন থাকতে হবে। জনগনকে বলবো, নিজেদের এলাকা পাহাড়া দিয়ে এদের ধরিয়ে দিন। যারা পোড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকার প্রধান বলেন, বিএনপি ও তাদের জোটসঙ্গীরা আগুন নিয়ে খেলছে। আগুন নিয়ে খেলা মানুষ মেনে নেবে না, নির্বাচন হবে। কাউকে নির্বাচন বানচাল করতে দেবে না দেশের জনগন। গণতন্ত্রকে সুরক্ষিত করতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। যে দলের নেতাই নেই, লন্ডনে পলাতকের আদেশে দেশে যে সন্ত্রাস পরিচালিত হচ্ছে, এর দায় বিএনপি নেতারা নিচ্ছে কেন?
আওয়ামী লীগের অর্জন তুলে ধরে দলটির সভাপতি বলেন, জাতির পিতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়। নির্বাচনী ক্ষেত্রে যতটুকু উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ করেছে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে। ভোটের অধিকার আওয়ামী লীগের নেতৃত্বের সংগ্রামের ফলেই অর্জিত হয়। অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে বাংলাদেশে।
গাজা ইস্যুতে প্রতিবাদ না করায় বিএনপির সমালোচনা করে সরকার প্রধান বলেন, প্যালেস্টাইনে অমানবিক হামলা ও অত্যাচার চালিয়ে মানবেতর পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। অথচ এর প্রতিবাদ করছেনা আমাদের দেশের অগ্নিসন্ত্রাসীরা। এখন দেশে অতিবাম অতিডান সব এক হয়ে গেছে। ভোট চুরির অপরাধে খালেদা জিয়া ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন, অথচ তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা শুনতে হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি