৫ মে ২০২৬

রাতেই দেশে আসছে সাহারা খাতুনের মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাতেই দেশে আসছে সাহারা খাতুনের মরদেহ

বাংলাপ্রেস ডেস্ক: প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ মধ্যরাতে দেশে এসে পৌঁছাবে। থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস, ইউএস বাংলা এয়ারলাইন্স ও আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই রাজনীতিক। ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়। ফের নেয়া হয় আইসিইউতে।

এরপর উন্নত চিকিৎসার জন্য ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নেয়া হয় সাহারা খাতুনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি