৪ মে ২০২৬

রাতে ঢাকায় পৌঁছাবে মডার্নার টিকার প্রথম চালান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাতে ঢাকায় পৌঁছাবে মডার্নার টিকার প্রথম চালান
বাংলাপ্রেস ডেস্ক: কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের মডার্নার মোট ২৫ লাখ ভ্যাকসিনের মধ্যে প্রথম চালানের ফ্লাইট শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটে মডার্নার তৈরি করোনা ভাইরাসের প্রায় ১২ লাখ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আলাদা দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এই ২৫ লাখ টিকা। দ্বিতীয় ফ্লাইটে বাকি ১৩ লাখ টিকা শনিবার (৩ জুলাই) দেশ পৌঁছাবে বলেও জানান তিনি। মডার্নার টিকা বহনকারী প্রথম ফ্লাইট যখন অবতরণ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এর আগে বুধবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকা দেশে পৌঁছাবে। ওই সময়েই ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছিল বলেও জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি