৪ মে ২০২৬

রাতে ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাতে ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ২২ মার্চ পর্যন্ত প্রায় টানা চার মাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে। ১০ ডিসেম্বর হতে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হবে। বুধবার (১০ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে, যার নির্মাণকাজ চলবে রাতে। আর সংস্কারের সময়টাতেই বন্ধ থাকবে রানওয়ে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, প্রতিদিন আট ঘণ্টা করে রানওয়ে বন্ধ থাকলেও বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না। এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে। এদিকে, শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট-সূচি শুরু হয়েছে। পরিবর্তন করা হয়েছে মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সময়ও। প্রতি বছর নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইটসূচি অনুসরণ করা হয়। কেননা এ সময় রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। তাই রানওয়ে ‘ভিজিবিলিটি’ কম থাকে বলে উড়োজাহাজের অবতরণ করতে সমস্যা হয়। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজন হলে ফ্লাইট অন্য যেকোনো বিমানবন্দরে পাঠাতে হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি