৫ মে ২০২৬

রাত হলেই মদের আসর বসে প্রবাসীর স্ত্রীর ফ্ল্যাটে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
রাত হলেই মদের আসর বসে প্রবাসীর স্ত্রীর ফ্ল্যাটে

বাংলাপ্রেস অনলাইন : নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রবাসীর স্ত্রীর ফ্ল্যাটে বন্ধুকে নিয়ে মদ পান করার সময় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ওই বাসা থেকে ১৫টি বিদেশি মদের খালি বোতল ও একটি প্রিমিও প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৪-১৪৫৪) জব্দ করে।

শুক্রবার ভোরে ফতুল্লার আবাসিক এলাকা আফাজনগরের কুদ্দুস মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই প্রবাসীর স্ত্রীকে সকালে থানায় হাজির হওয়ার শর্তে বাসায় রেখে আসে পুলিশ। আটকরা হলেন, শহরের দেওভোগ এলাকার জহিরুল হক সেলিম রেজার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম (৩৫) ও তার বন্ধু রনি।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আফাজনগর আবাসিক এলাকায় কুদ্দুস মিয়ার ৫ম তলার ফ্ল্যাটে মধ্যরাতে অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে মদ পান করা অবস্থায় আটক করা হয়েছে। জানা যায় ওই ফ্ল্যাটে বিথি নামে এক নারী বসবাস করেন। তার দুইটি মেয়ে আছে, স্বামী জিয়াউল হাবিব আমেরিকায় বসবাস করেন। এছাড়া ওই ফ্ল্যাট থেকে আরও ১৪টি বিদেশি মদের বোতল খালি অবস্থায় পাওয়া যায়।

ফতুল্লা মডেল থানার আরেক পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, স্থানীয়রা পুলিশকে জানিয়েছে বিথির ফ্ল্যাটে প্রতিদিন প্রাইভেটকারে একাধিক ব্যক্তি এসে ভোর পর্যন্ত মদের আড্ডা জমাতো। একইসঙ্গে অসামাজিক কার্যকলাপও চালাতো। এতে মাতাল হয়ে অনেকেই ফ্ল্যাটের বাইরে বের হয়ে মাতলামী করতো। এ নিয়ে ওই এলাকায় বসবাসকারী লোকজন অতিষ্ট হয়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন। এরপর এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে অভিযান চালানো হয়েছে।

তিনি আরো জানান, ওই ফ্ল্যাটে দুই ব্যক্তিকে মদ পানের সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে ফাহিম নামে একজন নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি