২১ জুন ২০২৬

রাত ১২টা থেকে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাত ১২টা থেকে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ
 

বাংলাপ্রেস ডেস্ক: টানা চার দিন ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। সিস্টেম আপগ্রেড-এর জন্য এই সময়ে ব্যাংকটির এটিএম বুথ থেকে কোনো গ্রাহক টাকা তুলতে পারবেন না। শাখায় গিয়েও টাকা তুলতে বা জমা দিতে পারবেন না। ব্যাংকটির ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কোনো কেনাকাটাও করা যাবে না। এমনকি এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল সেবা রকেটও থাকবে বন্ধ।

বুধবার (১৩ মার্চ) রাতে ডাচ-বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিস্টেম আপগ্রেড-এর জন্য ১৪ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের শাখা, এটিএম, পস (পিওএস) এবং এজেন্ট ব্যাংকিংসহ সব প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে ডাচ-বাংলা কর্তৃপক্ষ। ঘোষণাটি মোবাইল এসএমএসের মাধ্যমে গ্রাহকদেরও ইতোমধ্যে জানিয়েছে তারা। উল্লেখ্য, বর্তমানে দেশে ডাচ-বাংলা ব্যাংকের ৪ হাজার ৬৬৮টি এটিএম বুথ রয়েছে। যা অন্যান্য যে কোনো ব্যাংকের চেয়ে বেশি। ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা আড়াই কোটি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি