৮ মে ২০২৬

রাস্তার পাশ থেকে কুড়িয়ে পাওয়া শিশুটি আর বেঁচে নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাস্তার পাশ থেকে কুড়িয়ে পাওয়া শিশুটি আর বেঁচে নেই

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইউনিয়নের ষাটবাড়ীয়া গ্রামের রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া ফুটফুটে নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে যশোর আড়াইশ বেডে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

শনিবার রাতে নবজাতক শিশুটিকে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। মালিয়াট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য নান্নু হোসেন বলেন, রাত সাড়ে ৭ টার দিকে ষাটবাড়ীয়া গ্রামের মোঃ মুকুল জোয়ার্দার বাড়ির সামনের রাস্তার পাশে পড়ে ছিল শিশুটি। তারপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটি উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, নবজাতকটিকে কেউ রাস্তার পাশে ফেলে রেখে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুসাইন শাফায়েত বলেন, শিশুটি রাতে সুস্থ ছিল।

রোববার সকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে আমরা যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান নবজাতকটির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, যশোর জেনারেল হাসাপালে শিশুটি মারা গেছে। নবজাতকটি হেফাজতে থাকা উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের মোঃ মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রী দাফনের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি