৮ মে ২০২৬

রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন
বাংলাপ্রেস ডেস্ক: বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন। রোববার বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, ইউক্রেন-বেলারুশ সীমান্তে প্রিপিয়াত নদীর কাছে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কিয়েভ থেকে প্রতিনিধিদের পাঠানো হবে। পূর্ব শর্ত ছাড়াই আলোচনা হবে। বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেন এই সম্মতি জানালো। বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার পর দুই পক্ষের মধ্যে এটিই হবে প্রথম আলোচনা। এর আগে, ক্রেমলিন জানায় বেলারুশে আছে রুশ প্রতিনিধি দল। তারা ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার অপেক্ষা করছেন। তবে সে সময় বেলারুশে আলোচনার প্রস্তাব নাকোচ করে অন্য কোথাও করার আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। বেলারুশের গোমেল শহরে রুশ প্রতিনিধি দল ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রস্তুত- ক্রেমলিনের এমন বার্তার পর জেলেনস্কি আপত্তি জানান। এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, বেলারুশ ভূখণ্ড থেকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ না করলে মিনস্কে আলোচনার সুযোগ ছিলো। বিকল্প হিসেবে ওয়ারশ, বুদাপেস্ট, ইস্তাম্বুলে আলোচনার সুযোগ আছে-বলেন তিনি। যুদ্ধ বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে আলোচনায় বসতে আগ্রহী বলেন। পরে বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এরপরই বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার সম্মতির কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি