৭ মে ২০২৬

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোঁর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোঁর
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ নিয়ে ফ্রান্স কাজ করছে বলেও জানান তিনি। রোববার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এসব কথা জানান। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এ হামলার পরই পোস্টটি করেন ম্যাক্রোঁ। পোস্টে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্যে রাশিয়ার ওপর চাপ বাড়াতে এই আহ্বান জানিয়েছেন তিনি। ওই পোস্টে ম্যাক্রোঁ লেখেন, ‘আজ সকালে, ইউক্রেনের সুমি শহরের মধ্যস্থলে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। সবাই জানে, এ যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। এবং আজও তারা সেটি একাই চালিয়ে রাখতে চাইছে। মানবজীবনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে।’ তিনি আরও লেখেন, ‘যুদ্ধবিরতির জন্য রাশিয়ার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। সেই লক্ষ্যে অংশীদারদের সঙ্গে কাজ করছে ফ্রান্স। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত, আহত ও প্রতিরোধ অব্যাহত রাখা সমস্ত ইউক্রেনীয়ের প্রতি আমাদের সংহতি ও শ্রদ্ধা।’ রোববার সকালে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি শহরের কেন্দ্রে রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়। আহত হয়েছে শতাধিক। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে দাবি করেছে কিয়েভ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি