২৩ জুন ২০২৬

রাশিয়া যুদ্ধে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি তরুণ মৃদুলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৪০ পিএম
রাশিয়া যুদ্ধে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি তরুণ মৃদুলের

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  জীবনের চাকা ঘোরানোর স্বপ্ন নিয়ে রাশিয়া গিয়েছিলেন টাঙ্গাইলের কালিহাতীর মৃদুল খান (২৩)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে অংশ নিয়ে তিনি নিহত হয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহত মৃদুল খান টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছচারান গ্রামের সাঈদ খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে উন্নত জীবনের আশায় রাশিয়ায় যান মৃদুল। ইউরোপে যাওয়ার ভিসা না পাওয়ায় হক এজেন্সির মাধ্যমে তিনি রাশিয়ায় পাড়ি জমান।

সেখানে শুরুতে সাধারণ কাজের আশ্বাস থাকলেও পরে বিভিন্ন পরিস্থিতিতে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন বলে পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, চলমান যুদ্ধে অংশ নেওয়ার সময় মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়। প্রথমে বিষয়টি গোপন থাকলেও পরে রাশিয়ায় অবস্থানরত একই উপজেলার একজন প্রবাসীর মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে যায়।

মৃদুলের বাবা সাঈদ খান বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে মৃদুল বড়।

ভালো ভবিষ্যতের আশায় সে রাশিয়ায় গিয়েছিল। এখন শুনছি তার মরদেহ এখনো সেখানে পড়ে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। যারা তাকে যুদ্ধে পাঠিয়েছে, তাদের বিচার চাই।’

এদিকে মৃদুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও স্থানীয়রা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিক খান বলেন, ‘রাশিয়ায় মৃদুল খানের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’ সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি