
বাংলাপ্রেস অনলাইন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনোই আমেরিকার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। ২০১৬ সালের নির্বাচনের হস্তক্ষেপ করেনি। সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুতিন। সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমি কেন হস্তক্ষেপ করতে যাব। কিংবা কেনই বা ট্রাম্প আমাকে বিশ্বাস করবে। কেউ কি একটা প্রমাণ দেখাতে পেরেছে হস্তক্ষেপ নিয়ে। তাই গুজব নয় প্রমাণ নিয়ে কথা বলতে হবে।
পুতিনের সঙ্গে সহমত প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি একটা অসাধারণ নির্বাচনী ক্যাম্পেইন করেছি। তাই আজকে আমি প্রেসিডেন্ট।
ফিনল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে মুখোমুখি বৈঠকে বসেন ট্রাম্প ও পুতিন। দুই নেতা প্রায় ২ ঘন্টা একান্তে বৈঠক করেন। এরপর তারা দ্বিপাক্ষীয় বৈঠকে বসেন। নিজ নিজ দেশে ক্ষমতায় আসার পর ট্রাম্প-পুতিনের এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক ছিল। বৈঠক শেষে দুই দেশের শীর্ষ নেতারা এক টেবিলে দুপুরের খাবার খান ও আলোচনা করেন।
এর ঘন্টাখানেক পর ট্রাম্প ও পুতিন যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]