৪ মে ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী সেনাপ্রধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী সেনাপ্রধান

বাংলাপ্রেস অনলাইন: সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ আজ রবিবার সংবাদ মাধ্যমকে জানান, এটি ছিল সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হকের বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে বিদায়ী সেনাপ্রধান তাঁর দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চীফ মো. আবদুল হামিদ যথাযথভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হককে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, হকের দায়িত্ব পালনকালে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা হয়েছে। লেফট্যান্ট জেনারেল আজিজ আহমেদ আগামীকাল ২৫ জুন জেনারেল পদে পদোন্নতি লাভ করবেন এবং পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি