রাষ্ট্রপতির সংলাপে যায়নি বিএনপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপে যায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বিকেল চারটায় বঙ্গভবনে আমন্ত্রণ থাকলেও দলটির কেউ যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং শাখার সদস্য শায়রুল কবির খান।
বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে আমন্ত্রণ থাকলেও দলটির কেউ যায়নি।
গত ২০ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৩২টি দল আমন্ত্রণ পেয়েছে। রাষ্ট্রপতির এ সংলাপে ১৮টি দল সাড়া দিলেও সাতটি দল না যাওয়ার ঘোষণা দেয়। সেগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), এলডিপি, বিএনপি, জেএসডি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
আগামী ১৪ই ফেব্রুয়ারি বর্তমান দায়িত্বে থাকা কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সাংবিধানিকভাবে এই কমিশনের বিদায়ের পরই নতুন কমিশন দায়িত্ব নেবে ইসির। তারই অংশ হিসেবে রাষ্ট্রপতি কমিশন গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন। আগামী ১৭ জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি