৬ মে ২০২৬

রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না জেএসডি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না জেএসডি

বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ নেবে না আ স ম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান দলটির সভাপতি আ স ম আব্দুর রব।

সরকার সংবিধানের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না অভিযোগ করে তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ-অবাধ নির্বাচনের জন্য কোনো সমাধান নয়। তাই বাস্তবতার পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশগ্রহণ করছে না।

আব্দুর রব বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে তারা বিশ্বাস করেন। এ ছাড়া তথাকথিত নির্বাচন সরকার বৈধতা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে দলটির পক্ষ থেকে ‘জাতীয় সরকার’-এর প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

ইতোমধ্যে সংলাপে অংশগ্রহণের বিষয়ে দলটির অবস্থান জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি