৫ মে ২০২৬

রাষ্ট্রপতির সাথে আগামীকাল সাক্ষাৎ করবে সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাষ্ট্রপতির সাথে আগামীকাল সাক্ষাৎ করবে সিইসি

বাংলাপ্রেস অনলাইন : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বঙ্গভবনে আগামীকাল বৃহস্পতিবার বিকালে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নূরুল হুদা। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন আজ বাসস’কে বলেন, ‘রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে আগামীকাল বিকাল ৪টায় সিইসি কে.এম. নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করার কথা রয়েছে।’ বৈঠককালে সিইসির সাথে চারজন নির্বাচন কমিশনার থাকবেন।

নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন আহমেদ বাসস’কে বলেন, ‘এটা একটি সৌজন্য সাক্ষাৎ।’ তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা অবহিত করব।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি