১০ মে ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না। আবার তাড়াহুড়া করা হবে না। শিগগিরই নেওয়া হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই সংবাদ সম্মেলন হয়। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কী বলেছেন, সেটি আমাদের নজরে আনা হয়েছে। আবার তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে, গণদাবি তৈরি হয়েছে, সেটিও বিবেচিত হচ্ছে। তেমনি কিছু রাজনৈতিক দল সাংবিধানিক সংকটের কথাও বলছে। একটি দলের কয়েকজন নেতা রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক শূন্যতার কথা বলেছে। আবার ওই রাজনৈতিক দলের কেউ কেউ বলেছেন, রাজনৈতিক সংকট হবে না। এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। দাবি হচ্ছে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।’ এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘তাদের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।’ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নীতিগত সিদ্ধান্ত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। কেউ তিনবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব নিয়ম আছে, তারা নিয়ম মেনে নিয়োগ দেবে। আর সিভিল সার্ভিসের বাইরে যত নিয়োগ আছে, সেখানেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সীমা ৩২ বছর। এ বিষয়ে তিন থেকে চার কর্মদিবসের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে। সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তবে আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত নেই তাদের। নিষিদ্ধ সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত করারও উদ্যোগ আপাতত নেই। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি