রাষ্ট্রীয়ভাবে নিউজিল্যান্ডে আজান ও জুমার নামাজ সরাসরি সম্প্রচার

বিদেশ ডেস্ক: নৃশংসতার এক সপ্তাহ পর ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের কাছে হ্যাগলি পার্কে জুমার নামাজ আদায় করলেন, নিউজিল্যান্ডের কয়েক হাজার মানুষ। স্থানীয় সময় শুক্রবার দেড়টায় জুমার আজান ও নামাজ সরাসরি সম্প্রচার করা হয় দেশটির রাষ্ট্রীয় টিভি ও রেডিওতে। পরে দু মিনিট নিরবতা পালন করা হয় দেশজুড়ে। হ্যাগলি পার্কের শোকসভায় অংশ নেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
এ সময় তিনি বলেন, যখন শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয় তখন পুরো শরীরেই ব্যথা অনুভূত হয়। উজিল্যান্ডবাসী আজ মুসলিমদের শোকে সমব্যাথী। আল নুর মসজিদের কাছে জুমার নামাজ পড়তে নিউজিল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মুসল্লীদের নিরাপত্তা দিতে, ক্রাইস্টচার্চের মসজিদের কাছে মানব দেয়াল নির্মাণ করেন অন্য ধর্মাবলম্বীরাও।
পুলিশ বলছে, শনিবার খুলে দেয়া হবে আল নূর ও লিন্ডউড মসজিদ। এদিকে আজ আরো ২৬টি মরদেহ দাফনের কথা রয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি