রাষ্ট্রদূতের অনুরোধ : ইতালিয়ান আইন মান্য করুন, দেশ ভ্রমণে বিরত থাকুন

জাকির হোসেন সুমন, ইতালি থেকে : করোনা ভাইরাসে সতর্কতায় রেড জোনের পর ইতালি ব্যাপী চলছে কঠোর নিষেধাজ্ঞা। খাবার দোকান, ফার্মাসি এবং সেবামূলক প্রতিষ্ঠান ব্যতীত অন্য সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। অনুরোধ জানানো হয়েছে সকলকে ইতালি আইনের প্রতি সম্মান জানাতে এবং নিজ বাসায় অবস্থান করতে।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, প্রবাসীদের বার বার অনুরোধ জানিয়ে আসছেন অতি প্রয়োজন ছাড়া দেশে ভ্রমণ না করতে। অথচ ইতিমধ্যে অনেকেই ইতালিয়ান আইন ভঙ্গ করে এবং বাংলাদেশ সরকারের অনুরোধ না রেখেই ইতালি হতে দেশে ভ্রমণ করেছেন। যা নিজে, নিজের পরিজন এবং দেশের জন্য ভয়াবহ সমস্যার কারণ হতে পারেন বলে অনেকে ধারণা করছেন। এদিকে বাংলাদেশ সরকার করোনা ভাইরাস সতর্কতায় এয়ারপোর্ট সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে কোয়ারান্টিনে রাখা হয়েছে। যদিও আগেই জানিয়ে দেয়া হয়েছিল সম্প্রতি যারা ইতালি থেকে বাংলাদেশ ভ্রমণ করবে তাদেরকে অবশ্যই কোয়ারান্টিনে রাখা হবে।
রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার প্রবাসী বাংলাদেশীদের আবারো অনুরোধ জানিয়ে বলেন, এই মুহূর্তে সকলকে ইতালিয়ান সরকারের আইন মানতে হবে এবং নিজ বাসায় অবস্থান করে দেশকে সুরক্ষা করতে হবে।
রাষ্ট্রদূত বলেন, যারা বাংলাদেশে কোয়ারান্টিনে আছেন তাদের উচিত নিজ আত্মীয় এবং দেশের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা এবং ধৈর্য ধারণ করে করোনা ভাইরাসের মোকাবেলা করা।
তিনি ইতালী প্রবাসীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনার সচেতনতা করোনাভাইরাস মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। নিজে এবং অন্যের সুরক্ষায় সর্তকতা অবলম্বন করুন। আপাতত বাংলাদেশ ভ্রমণে বিরত থাকুন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি