৫ মে ২০২৬

রাসেল তালুকদার যুক্তফ্রন্টের মনোনয়ন পাওয়ায় এলাকাবাসীর আনন্দ উল্লাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাসেল তালুকদার যুক্তফ্রন্টের মনোনয়ন পাওয়ায় এলাকাবাসীর আনন্দ উল্লাস

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রকৌশলী হারুন-উর-রশিদ রাসেল তালুকদার রংপুর -২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে মনোনয়ন পাওয়ায় তারাগঞ্জবাসী আনন্দ উল্লাস প্রকাশ করেছে।

২৬ নভেম্বর দুপুরে সৈয়দপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তার মনোনয়নের বিষয়টি জানান। ঢাকায় নির্বাচনী বোর্ডে স্বাক্ষাতকার শেষে তার প্রার্থীতা নিশ্চিত করেন মনোনয়ন বোড। প্রকৌশলী রাসেল দীর্ঘদিন ধরে এ আসনে ব্যাপক গণসংযোগ করে আসছেন। এ আসনে প্রার্থী না থাকায় ও এমপি নির্বাচিত না হওয়ায় এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। সারাদেশে উন্নয়ন হলেও এ আসনে কোন উন্নয়ন চোখে পড়েনি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে এবং সাধারণ মানুষের পাশে থাকতে তিনি প্রার্থী হয়েছেন।

রাসেল তালুকদার যুক্তফ্রন্টের মনোনয়ন পাওয়ায় তারাগঞ্জবাসীর দুঃখ কষ্ট লাঘব হবে বলে অনেকেই জানান। কারণ রংপুর -২ আসনের বরাবরেই বদরগঞ্জে প্রার্থী নির্বাচিত হয়ে আসছে। তারাগঞ্জে প্রার্থী না থাকায় এই এলাকাটি অবহেলিত ছিল। তাই রাসেল তালুকদার মনোনয়ন পেয়েছেন খবরটি ছড়িয়ে পড়লে এলাকার তরুন প্রজন্ম ও সাধারণ মানুষ আনন্দে মেতে উঠেন। দুই উপজেলায় সরেজমিনে গিয়ে জানা যায়, রাসেল তালুকদারের ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষ ও প্রজন্ম তাকে প্রার্থী হিসাবে দেখতে চান। রাসেল তালুকদার আরো বলেন, বরাবরই এ আসনটি উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। আমি মনোনয়ন পাওয়ায় দুই উপজেলায় ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর যে গণদাবী ছিল আমি মনোনয়ন পাওয়ায় সে দাবী পুরণ হয়েছে। আমি নির্বাচিত হলে এ আসনটিতে ব্যাপক উন্নয়নসহ সাধারণ মানুষের পাশে সব সময় থাকবো।

আমি নির্বাচনে জয়ী হবো শতভাগ নিশ্চিত। আর আসনটি দলের চেয়ারম্যান বি চৌধুরী মহোদয়কে উপহার দিতে চাই। এজন্য চাই দল মত নিবিশেষে সকলের সহযোগীতা।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি