৫ মে ২০২৬

রানুকে দিয়ে আরও একটি গান রেকর্ড করালেন হিমেশ (ভিডিওসহ)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রানুকে দিয়ে আরও একটি গান রেকর্ড করালেন হিমেশ (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক: রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় স্টার রানু মন্ডল। এই গানই তাঁকে পৌঁছে দিয়েছে বলিউডের দরজায়। বলিউড গায়ক হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে একটি গান ইতিমধ্যেই গেয়েছিলেন রানু। সেই ছবিতেই আরও একটি গান তাঁকে দিয়ে রেকর্ড করিয়েছেন হিমেশ।

আজ, শুক্রবার সেই গান রেকর্ডের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন হিমেশ রেশমিয়া। সেই গান আপলোডের ঘণ্টা তিনেকের মধ্যেই দেড় লক্ষেরও বেশি ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো। হিমেশ লিখেছেন, ‘তেরি মেরি কাহানির পর হ্যাপি হার্ডি অ্যান্ড হীর-এর আর একটি গান ‘আদাত’ রেকর্ড করলেন রানু মন্ডল।’’

[embed]http://www.instagram.com/p/B1xxoiNDyA_/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again[/embed]

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘তেরি মেরি কাহানি’ গানের রেকর্ডিংয়ের মতোই রানুর পাশে দাঁড়িয়ে আছেন এবং উৎসাহিত করছেন হিমেশ। তবে এই গান রেকর্ডিংয়ের সময় ‘রানাঘাটের লতা’কে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি