৫ মে ২০২৬

রানু মণ্ডল মারা গেছেন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রানু মণ্ডল মারা গেছেন!

নোদন ডেস্ক: লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নগমা’ গান গেয়ে ভাইরাল রানাঘাটের রানু মণ্ডল নেটদুনিয়ায় এখন আলোচিত নাম। হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউডে পা রেখেছেন তিনি। রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবন আজ খ্যাতির আলোর নিচে চমকাচ্ছে। এরপর থেকেই তাকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অনেকেই আবার ছড়িয়েছে ভুয়া সংবাদও। তবে সবচেয়ে আশ্চর্যজনক সংবাদ হলো, রানু মণ্ডল মারা গেছেন বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব উঠেছে।

‘অ্যান্ড্রয়েড মেসেজ’ নামের এক ইউটিউব চ্যানেল সম্প্রতি একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে ক্যাপশন দেয়া হয়, আজ মুম্বাইয়ের হাসপাতালে রানু মণ্ডল মারা গেলেন!! সিঙ্গার রানু মণ্ডল।

ভিডিওতে বলা হয়েছে, রানু মণ্ডল অসুস্থ এবং মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি। তার আরোগ্য কামনার জন্য সকলকে প্রার্থনা করার আর্জি জানানো হয়েছে। তবে কোন হাসপাতালে ভর্তি এবং কী হয়েছে এই সোশ্যাল মিডিয়ার সেনশনের সেটি ভিডিওতে বলা হয়নি।

এই ইউটিউব ভিডিওটি এখনো পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ দেখেছেন। ‘আমার আপনার প্রিয় শহর আগরতলা’ নামের একটি ফেসবুক পেজ পোস্ট করেছে এই ভিডিওটি।

তবে এই তথ্য ভুয়া বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই খবর ভিত্তিহীন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি