৬ মে ২০২৬

রাঙ্গাকে জাতীয় পার্টির সকল পদ থেকে অব্যাহতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাঙ্গাকে জাতীয় পার্টির সকল পদ থেকে অব্যাহতি
বাংলাপ্রেস ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ পদবী থেকে মশিউর রহমান রাঙ্গা এমপি-কে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রেরে ক্ষমতাবলে রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।’ জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি (২) খন্দকার দেলওয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর কারণ আমি বলতে পারছি না। এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত।’ এদিকে জাতীয় পার্টি থেকে তাকে অব্যাহতি দেওয়া চেয়ারম্যান জিএম কাদেরের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেছেন পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। অব্যাহতির তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাঙ্গা বলেন, জিএম কাদেরকে নেতাকর্মীকে রংপুর নামতে দেবে না। রাঙ্গা আরও বলেন, ‘আমি যা বলেছি সত্য বলেছি এবং বলব। পার্টির বিভিন্ন বিষয়ে কথা বলার রাইট আমার আছে। আমাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জিএম কাদেরের স্বেচ্ছাচারী, অগণতান্ত্রিক, গঠনতন্ত্র বিরোধী।’ বিপিয়া/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি