১৬ আগস্ট ২০২৬

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম
রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

বাংলাপ্রেস ডেস্ক: রাঙামাটিতে মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে চারজন নিহত হয়েছেন। আজ রবিবার ভোর ৫টার দিকে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেঘ রাণী চাকমা (৪৫), শান্তি রঞ্জন চাকমা (৬০), শান্তনা চাকমা (৪০) ও শোভা চাকমা। আহত হয়েছেন সুমন চাকমা (৪৫) ও পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০)। নিহত চারজনই ব্যবসায়ী। প্রতি রবিবার কুতুকছড়ি বাজারের হাটে মালামাল বিক্রি করতে যেতেন তারা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোরে কল্যাণপুর থেকে ছয়জন যাত্রী ও মালামাল নিয়ে কুতুকছড়ির উদ্দেশে রওনা দেয় পিকআপটি। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আহত সুমন চাকমার এক হাত ও এক পা ভেঙেছে। মাথায়ও আঘাত পেয়েছেন তিনি। সুমন বলেন, ‘কুতুকছড়ির হাটের উদ্দেশে ভোর ৫টার দিকে মালামাল নিয়ে কল্যাণপুর থেকে রওনা দিই। মানিকছড়ি পুলিশ চেকপোস্টের কাছে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়।’

প্রত্যক্ষদর্শী সিএনজিচালক জিকেল চাকমা বলেন, ‘আমি তাদের পেছনে সিএনজি চালাচ্ছিলাম। আমার সামনে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।’

শোভা চাকমার স্বজন লিটন চাকমা বলেন, ‘প্রতি রবিবার কুতুকছড়িতে হাট বসে। শোভা বাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।’

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘কুতুকছড়িতে মালামাল নেওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত দুজন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি