২২ জুন ২০২৬

রামপুরা রাস্তা অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রামপুরা রাস্তা অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় এক পোশাক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ইজি ফ্যাশনস নামের ওই কারখানার শ্রমিকরা রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়েছে।

নিহত দেলোয়ার ওই পোশাক কারখানার কাটিং সহকারী ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান বলেন, বুধবার কারখানা ছুটি হওয়ার পরও দেলোয়ার বের না হয়ে লুকিয়ে ছিলেন। মাঝরাতে তিনি ছয়তলা থেকে কিছু গেঞ্জি জানালা দিয়ে বাইরে ফেললে বাইরে থেকে একজন তা দেখে নিরাপত্তাকর্মীদের খবর দেন।

পরে দারোয়ান কারখানার ম্যানেজারকে খবর দেয়। তিন-চার জন সিকিউরিটি গার্ডকে নিয়ে অফিস সহকারী ইয়াসিন ষষ্ঠ তলায় গিয়ে লুকিয়ে থাকা দেলোয়ারকে খুঁজে বের করে।

উপ কমিশনার আনিসুর রহমান বলেন, “দেলোয়ারকে ধরার পর বেদম পিটুনি দেওয়া হয়। পরে রাতে তাকে গার্মেন্টের ভেতরেই আটকে রাখা হয়।”

শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করেননি উপ কমিশনার আনিসুর।

এদিকে দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল পৌনে ৩টার দিকে রামপুরার রাস্তায় নেমে আসে বলে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান।

ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (রামপুরা) হুমায়ুন কবীর বলেন, “শ্রমিকদের বিক্ষোভে রামপুরা সড়কের দুই দিকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে আশপাশে যানজটের সৃষ্টি হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি