
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: রামগঞ্জে দুই শিশু সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত রিয়াজ হোসেন (২৫),আব্দুর রহিম (৩০)কে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সাম্প্রতিক গত সোমবার রাত ৯টায় উপজেলার পৌরশহরের পশ্চিম টামটা গ্রামের গড়ি বাড়ির পরিত্যক্ত বাগান বাড়িতে। সৃষ্ট ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
সূত্রে জানান একই বাড়ির বাবুল মিয়ার ছেলে সবুজ মিয়া ধারালো ছুরি দিয়ে পরিকল্পিভাবে রাতের অন্ধকারে পরিত্যক্ত বাগান বাড়ির সামনে দুই শিশু সন্তানের সামনে বাবা রিয়াদ হোসেনকে পিছন থেকে পিঠে,মাথায়,ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
ওই সময়ে সন্তানেরা চিৎকার দিয়ে সামনে চা দোকানে কান্না করলে গ্রামবাসি সবুজকে তাড়া করেন। একপর্যায়ে সবুজের বাবা বাবুল মিয়ার সাথে গ্রামবাসির বাকবিতন্ডায় সৃষ্টি হয়। ওই সময়ে রিয়াজ হোসেনের ভাই আব্দুর রহিমকে মারধর করেন বাবুল মিয়া।
ঘটনাটি জানাজানি হলে গ্রামবাসি বাবুলকে ধাওয়া করেন। বাবুল বাগান দিয়ে দৌড় দিতে গিয়ে সুপারি বাগানে আঘাতপ্রাপ্ত হন।
রিয়াজ হোসেন জানান সোমবার রাতে বাড়ির পার্শ্ববর্তী খানকা শরীফে শিশু সন্তান কাউছার (৫),মেয়ে তাইফা (২)কে সাথে নিয়ে খানকা মাহফিলে যাওয়ার পথে বাড়ি
বাগান সামনে রাত ৯টায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দুই শিশু সন্তানের সামনে ধারালো ছুরি দিয়ে পিঠে,ঘাড়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
একাধিক সূত্রে জানান সবুজ একজন মাদকাসক্ত।
সাম্প্রতিক সময়ে তিনি বাড়ির মরহুম আব্বাস আলীর বসতঘরের সিড়ি সামনে রাতের অন্ধকারে গাজা প্যাকেট করেন।
ওই সময়ে মরহুম আব্বাসউদ্দিনের ছেলে নাজমুল হাসান বাপ্পাী সবুজকে ধাঁওয়া করেন! এ ঘটনা জেরধরে সবুজ রিয়াজকে হত্যার চেষ্টা করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]