৭ মে ২০২৬

রামগঞ্জে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রামগঞ্জে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা  গ্রেপ্তার

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : জেলার রামগঞ্জ উপজেলার সমেষপুর এলাকা থেকে শনিবার গভীর রাতে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম (৩৮)’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। খোরশেদ আলম ভাদুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ও একই ইউনিয়নের আলী আহম্মদের ছেলে। রামগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে সমেষপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম পুলিশের তালিকাভূক্ত ডাকাত বলে জানিয়েছে পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সমেষপুর এলাকায় একটি মৎস্য খামারে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি